সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল গ্রেফতার

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল ইসলাম নিক্সন সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা এলাকার নাসিরুল ইসলামের ছেলে।
সুত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সিংড়া পৌরসভার পেট্রো বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে আপন বড় ভাইয়ের শ্যালক মিঠুন সাহ কে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন। নিহত যুবক মিঠুন সাহ উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহ এর ছেলে এবং বিয়াস মাবিয়া মোড়ের চা-মনোহারি ব্যবসায়ী ছিলেন। এবিষয়ে পরের দিন সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু হলে র‌্যাবের একটি অভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। গত ২২ অক্টোবর সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন (২৭) কে গ্রেফতার করে।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর