সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
-প্রতীকী ছবি।

ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে নিখোঁজের ৩ দিন পর জরিনা খাতুন (৫৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিয়ারঘাট গ্রামের মাঠ থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই নারী হরিয়ারঘাট গ্রামের আসির উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে জরিনা খাতুন নিখোঁজ ছিলেন। শনিবার রাতে পানের বরজ পাহারা দিতে গিয়ে কৃষকেরা পঁচাগন্ধ টের পায়।

এরপর তারা খোঁজাখুঁজি করে ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

হরিনাকুন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহত ওই নারীর ছেলের বউয়ের সঙ্গে বনিবনা ছিল না। নিখোঁজ থাকলেও তারা থানায় কোন জিডি করেননি। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর