বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কালা আজাদের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর ) রাত ৮টা থেকে ৯টার মধ্যে সুধারাম মডেল থানাধীন সোনাপুর-কবিরহাট সড়কের অর্শ্বদিয়া ইউনিয়নের মোমিনের দোকান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,চর লক্ষ্মী, মোহাম্মদপুর ইউনিয়নের মৃত আজিজুল হকের ছেলে মো. মাঈন উদ্দিন (২৭) ও চর মজিদ, চর জব্বরের মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. নুপুর ওরফে ইরাক (৩০)। পলাতক রয়েছে মাদক সিন্ডিকেটের মূল হোতা মো. আবুল কালাম আজাদ ওরফে কালা আজাদ (৩০)।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানের সময় চট্ট মেট্টো ড-১১-৩৮১৫ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গাড়িটি জব্দের পাশাপাশি একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভর বলেন, কালা আজাদ দীর্ঘদিন ধরে সুবর্ণচর উপজেলার চর বাটা আশ্রায়ণ প্রকল্প এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৯টি মাদক মামলা চলমান রয়েছে। তিনি আত্মগোপনে থেকে সহযোগীদের মাধ্যমে ইয়াবা সরবরাহ করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পিকআপচালক মাঈন উদ্দিন ও কালা আজাদের সহযোগী ইরাক পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা কালা আজাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন মাদক কারবারীর কাছে সরবরাহ করতেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং-১০(গ), ৪১ ও ২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর