বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার

বাগেরহাট প্রতিনিধি: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের মাধব চন্দ্র ব্রহ্ম ও সাথী রানী ব্রহ্ম দম্পতি তাদের কন্যাসন্তানের জন্মকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা গ্রামজুড়ে ২০০টিরও বেশি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা উপহার দিয়েছেন।

গত শুক্রবার থেকে রবিবার (৯ নভেম্বর) পর্যন্ত তিনদিনব্যাপী এই দম্পতি কালশিরা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, কদবেল, কালোজাম, সফেদা ও আপেলকুলসহ নানা জাতের ফলের চারা বিতরণ করেন।

চলতি বছরের ২০ মে মাধব–সাথী দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সম্প্রীতি ব্রহ্ম মৌলী। প্রকৃতি ও সমাজের সঙ্গে তাদের সন্তান জন্মের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নিয়েছেন তারা। এই ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।

কালশিরা গ্রামের প্রবীণ বাসিন্দা নারদ রায় বলেন, ‘সন্তান জন্ম উপলক্ষে গ্রামজুড়ে ফলজ গাছ বিতরণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে গ্রামের পরিবেশ যেমন সমৃদ্ধ হবে, তেমনি শিশুর জন্মের আনন্দও সমাজের সঙ্গে ভাগ হলো। সবাই যদি এমন চিন্তা করত, তাহলে দেশ আরও সবুজ-সমৃদ্ধ হতো।’

জানা গেছে, ২০১৩ সালে বিয়ের পর নিজেদের বৌভাতে খরচ বাঁচিয়ে এলাকার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছিলেন এই দম্পতি। গত পাঁচ বছর ধরে তারা কালশিরা, রুইয়াকুল, শ্রীরামপুর ও বেন্নাবাড়ি গ্রামের নবজাতক জন্ম নেওয়া প্রতিটি পরিবারে গাছের চারা উপহার দিয়ে আসছেন।

মাধব চন্দ্র ব্রহ্ম ও সাথী রানী ব্রহ্ম বলেন, ‘আমাদের মেয়ে সম্প্রীতির জন্মের পর আমরা চেয়েছি তার বড় হওয়া গ্রামটি যেন আরও সবুজ হয়। এজন্য কয়েক মাস ধরে টাকা জমিয়ে, আত্মীয়-স্বজনের উপহারের অর্থ যোগ করে চারা কিনেছি। আমরা চাই, এই গাছগুলো আমাদের মেয়ের সঙ্গে বড় হোক, আর একদিন ফলে ফলে ভরে উঠুক পুরো গ্রাম। মেয়ের জন্মের আনন্দটা শুধু আমাদের নয়, সমাজ ও প্রকৃতিরও হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর