রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একা দাঁড়িয়ে ৪০ মিটার ব্রিজ, নেই এপ্রোচ সড়ক

নেত্রকোনা প্রতিনিধি : / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কে-গাতি ইউনিয়নে নির্মিত ৪০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ সড়ক সংযোগ ছাড়া একা দাঁড়িয়ে আছে দীর্ঘ চার বছর ধরে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কে-গাতি ইউনিয়নে নির্মিত ৪০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ সড়ক সংযোগ ছাড়া একা দাঁড়িয়ে আছে দীর্ঘ চার বছর ধরে। সাড়ে তিন কোটি টাকার এ সেতুটি নির্মিত হলেও না হওয়ায় এপ্রোচ সড়ক, এটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের জন্য।

২০২১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে কে-গাতি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কুমারপুর ফেরিঘাট পর্যন্ত সড়কে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ৩ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৫৮০ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ পায় কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস মির্জা কনস্ট্রাকশন-মানুন কনস্ট্রাকশন জেভি (জয়েন্ট ভেঞ্চার)।

এলজিইডি সূত্রে জানা গেছে, ৪০ মিটার পিসি গার্ডার ব্রিজের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর দুই দফায় সময় বাড়ানো হয়—সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু এপ্রোচ সড়ক না থাকায় সেতুটি এখনো ব্যবহারযোগ্য হয়নি।

২০২১ সালের ২৩ অক্টোবর সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নির্মাণ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১০ আগস্ট। তবে নির্ধারিত সময় পার হলেও কাজ সম্পূর্ণ হয়নি।

স্থানীয়রা জানান, ব্রিজের নিচ দিয়েই পুরনো খালের ওপরের রাস্তা দিয়ে এখনও মানুষ চলাচল করছে। বর্ষায় সেই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, আর শুকনো মৌসুমেও দুর্ঘটনার আশঙ্কা থাকে। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কেউ বলছেন, এটি নকশাবহির্ভূত নির্মাণ; কেউবা দাবি করছেন, জমি রক্ষা ও ঈদগাহ মাঠ টিকিয়ে রাখতে সড়কটি বাইরে সরিয়ে নেয়া হয়েছিল। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেও কাজটি আটকে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, এটি এমআরআইডিপি প্রকল্পের আওতাধীন কাজ ছিল। অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে প্রকল্পে এপ্রোচ সড়ক অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয়রা প্রথমে জমি দিতে রাজি হলেও পরে দেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর