সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাদ্দাফি অর্থ কেলেঙ্কারি: ২০ দিনেই কারামুক্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি মাত্র ২০ দিনের মাথায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

২০১২ সালের নির্বাচনী প্রচারণায় বেআইনিভাবে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ সংগ্রহ করার মামলায় তাকে কারাগারে নেওয়া হয়। আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন। তবে ৫ বছরের মধ্যে ২ বছর কারাভোগ ও বাকি ৩ বছর স্থগিত সাজার আওতায় ছিল।

সারকোজিকে আগামী বছর আপিল বিভাগের বিচারের মুখোমুখি হতে হবে। তার আগে তাকে কঠোর বিচারিক তত্ত্বাবধানে রাখা হবে। এর আওতায় তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না।

মুক্তি পাওয়ার পর সারকোজি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি যে নির্দোষ, তা সমস্ত শক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘সত্য জয়ী হবে… গল্পের শেষ এখনো লেখা হয়নি।’

আদালতে সারকোজি তার কারাবাসকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ ‘সর্বাত্মকভাবে অস্বীকার’ করি।

বুধবার আদালত জামিন দেওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে সারকোজি প্যারিসের লা সান্তে কারাগার থেকে মুক্তি পান। বিকাল ৩টার কিছু আগে তাকে গাড়িতে বের হতে দেখা যায়। এরপর তিনি সরাসরি প্যারিসের পশ্চিমাঞ্চলে নিজের বাসায় ফিরে যান।

তার আইনজীবী ক্রিস্তফ একে মামলার অগ্রগতি হিসেবে দেখছেন। জানিয়েছেন, এখন তারা মার্চ মাসে অনুষ্ঠিতব্য আপিল শুনানির জন্য প্রস্তুতি নেবেন।

সূত্র: বিবিসি, ব্লুমবার্গ, আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর