বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার এক মাস পরেও ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন হত্যা করছে বহু মানুষ। এভাবে চুক্তি লঙ্ঘন করেই যাচ্ছে ইহুদিবাদী সেনারা।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে , ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা বিমান, কামান এবং সরাসরি গুলি করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

অফিসটি জানিয়েছে, ইসরায়েল ৮৮ বার বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে, ‘হলুদ রেখা’ অতিক্রম করে আবাসিক এলাকায় ১২ বার অভিযান চালিয়েছে, গাজায় ১২৪ বার বোমা হামলা চালিয়েছে এবং ৫২ বার জনগণের সম্পত্তি ধ্বংস করেছে। এর পাশপাশি ইসরায়েল গত মাসে গাজা থেকে ২৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে।

এছাড়া শর্ত লঙ্ঘন করে ইসরায়েল গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা আটকে রেখেছে এবং সমগ্র উপত্যকাজুড়ে ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণ অনুসারে, গত ৩১ দিনের যুদ্ধবিরতির মধ্যে ২৫ দিনেই ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়েছে, অর্থাৎ মাত্র ছয় দিন কোনও সহিংস হামলা, মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অব্যাহত হামলা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে যে, ‘যুদ্ধবিরতি’ এখনও বহাল রয়েছে।

১০ অক্টোবর দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ইসরায়েল কমপক্ষে ২৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৬২২ জন আহত করেছে।

১৯ ও ২৯ অক্টোবর- সর্বশেষ যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ দুটি দিন। এই দুটি দিনে ইসরায়েল মোট ১৫৪ জনকে হত্যা করেছে। সূত্র: আল-জাজিরামিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর