বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপি রেইনবো সরকার গঠন করবে- ইকবাল হাসান মাহমুদ টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি রেইনবো সরকার গঠন করবে। রেইনবো সরকার হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। যেখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, মারমা, মুরাল, সাওতাল চাকমা ও আদিবাসী সবাই থাকবে। সবমিলিয়ে হবে বাংলাদেশী জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সেই রেইনবো সরকারের স্বপ্ন দেখেছেন। আমাদের মধ্যে কোন সাম্প্রদায়িক বিদ্বেষ থাকবে না। কোন দাঙ্গা-হাঙ্গাম থাকবে না। নারী-পুুরুষের কোন বিভাজন থাকবে না। রেইনবো সরকারের মাধ্যমে এটাই আমরা নিশ্চিত করবো। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বিএনপির ৩১ দফা নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি হবে সবার সাথে বন্ধুত্ব। কারো সাথে শত্রুতা নয়। আমাদের বন্ধু থাকবে কিন্তু কোন প্রভু থাকবে না। আমরা বলবনা ভারতকে যা দিয়েছি ভারত সারাজীবন মনে রাখবেন। হাসিনাতো ভারতকে বাংলাদেশকে দিয়েছিল।

তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ হলো বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছরে যত টাকা লুট করে নিয়ে তা ফিরিয়ে আনা। লুট করা টাকাগুলো আমাদের সবার। টাকাগুলো ফেরত না আনাটা খুব জরুরী। টাকাগুলো ফেরত আনা না গেলে পড়াশোনা বাবদ জিডিপির ৫% পার্সেন্ট দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, রুপপুর পারমানিক কেন্দ্র শুরু না হলেও তার লোণ শুরু হয়ে গেছে। মতবিনিময় সভায় তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা প্রজেক্টের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। একই সাথে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের মাধ্যমে উন্নয়নশীল ও সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করার ঘোষনা দেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেশের ভবিষ্যত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং তিনি ধৈর্য ্যসহকারে শুনে প্রশ্নের উত্তর দেন।
সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর