বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্রিজের রেলিং ভেঙে সিমেন্ট বোঝাই নছিমন খাদে, নিহত ১

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জে) প্রতিনিধিঃ / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ীতে সিমেন্ট বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত চার চাকার একটি নছিমন বাঘাবাড়ি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের রেলিং ভেঙে নছিমনসহ চালক খাদে পড়ে ঘটনাস্থলেই চালক আউলিয়া প্রামানিক (২৫) নিহত হয়েছেন। নছিমনে থাকা আউলিয়ার পিতা আলম প্রামানিক (৪৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাবাড়ি উত্তরপাশে পূর্ব দিকে দুর্ঘটনাটি ঘটেছে। নছিমন চালক আউলিয়া তার পিতা আলম প্রামানিককে সাথে নিয়ে সিমেন্ট বোঝাই নছিমনটি বুধবার সন্ধ্যায় পাবনার বেড়া থেকে শাহজাদপুরে যাচ্ছিল। এ সময় বাঘাবাড়ি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সিমেন্ট বোঝাই নছিমনটি দ্রুতগতিতে ব্রিজ পাড় হয়ে উত্তর দিকে আসা মাত্রই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পুর্ব দিকে খাদে পড়ে যায়।


এ সময় নছিমন চালক আউলিয়া ঘটনা স্থলেই নিহত হন। নছিমনে সাথে থাকা আউলিয়ার পিতা আলম প্রামানিকও গুরুতর আহত হন। দুর্ঘটনায় নিহত আউলিয়ার বাড়ি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর