বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
এসআরবি: মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশের ক্ষোভে সাংবাদিকের বাসায় গুলি স্থানীয় সরকার নির্বাচন:সারাদেশে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে : মুফতি রেজাউল করীম মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী শখের কবুতর বিক্রি করে অসুস্থ শিক্ষার্থী পাশে তিতুমীরের হামিদ বন্ধুকে ঘুরতে নিয়ে হত্যা, লাশ ৬ টুকরা; কারাগার থেকে পালানো সোহেল গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৭ আসামি গ্রেফতার সিরাজগঞ্জে গরু চুরি বাড়ছে- তিন রাতে ২০ গরু চুরি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি

অনলাইন ডেস্ক: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

পবিত্র নগরী মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত করার দাবি করার পর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

বুধবার হুথি-পরিচালিত সাবা বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথিদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, ইয়েমেন মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।

তিনি অভিযোগ করেন, ইয়েমেনে নিজেদের সংকট থেকে মানুষের দৃষ্টি সরাতেই সৌদি আরব এ ধরনের দাবি করছে। একই সঙ্গে মক্কা ও পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আল-ফারাহ বলেন, যুদ্ধ, অবরোধ ও দখলের মতো কর্মকাণ্ডের পরও নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে সৌদি আরব এখন একটি ‘বাস্তব উভয়সংকটে’ পড়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নিজেদের নীতির পরিণতি মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সৌদি আরব সমস্যার মূল কারণ থেকে মনোযোগ সরাতে এবং ইয়েমেনের বিরুদ্ধে মুসলমানদের উসকে দেওয়ার চেষ্টা করছে।

সংঘাতের অবসানে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং দীর্ঘদিনের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের জন্য ইয়েমেনিদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি।

আল-ফারাহ বলেন, ‘আগ্রাসন’ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনকে স্বাধীনভাবে চলার সুযোগ দেওয়াই সংকট সমাধানের পথ। তা না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, সংঘাত অব্যাহত রাখার অর্থ সৌদি আরব এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও তেল স্থাপনাগুলোর নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, সাবা নিউজ এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর