মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যাত্রীকে ১২ মিনিটে প্রথম লাগেজ দিতে হবে, সর্বশেষ ৪০ মিনিটে জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে দেড় কোটি মূল্যের প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার করেছে বিজিবি

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে দেড় কোটি মূল্যের প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার করেছে বিজিবি। জয়পুরহাটে স্থানীয় এলাকাবাসী চোরাকারবারীদের হাত থেকে ৮ম-৯ম শতকের একটি অতি প্রাচীনতম ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করেছেন। উদ্ধার কৃত বেলেপাথরের তৈরি পিলারের অংশবিশেষটির ওজন প্রায় ৩২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে প্রাথমিক যাচাই বাছাই করে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদফতর।

রোববার (২৭ সেপ্টেম্বর-২০২৬)জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট ২০ বিজিবির ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধার অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রাচীন বস্তু হস্তান্তরের বিষয়টি বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি নিয়ে ২০ বিজিবির একটি বিশেষ টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরটি নিজেদের জিম্মায় গ্রহণ করেন।

স্থানীয় সূত্র বলছে, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র প্রত্নবস্তুটি পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে লুকিয়ে রেখেছিল। বিষয়টি পরবর্তীতে নিয়ামতপুর থানা পুলিশ এবং নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়।

বিজিবির কাছে বেলেপাথরটি হস্তান্তরের সময় প্রত্নতত্ত্ব অধিদফতরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং শিলাখণ্ডটির প্রাথমিক সমীক্ষা ও যাচাই সম্পন্ন করেন। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদফতরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ পাথরটি বিশদ পরীক্ষা-নিরীক্ষা করে এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ বলে নিশ্চিত করেন এবং এর একটি সনদ প্রদান করেন।

উদ্ধার করা এই মূল্যবান প্রত্নবস্তুটি বর্তমানে সংরক্ষণের জন্য নওগাঁ জেলার বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবিষটি নিশ্চিত করে পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টুডিয়ান মো: ফজলুল করিম বলেন, জাদুঘরে সংরক্ষণের চরচে ,তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধারকৃত আরও বেশ কয়েকটি মূর্তি আছে সবগুলো আনুষ্ঠানিকতা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে একবারে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর