সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বলিউড অভিনেত্রীর আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
-বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সংগৃহীত ছবি

দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, এরপর অস্ত্রোপচার—কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে শারীরিক এই সংকটের মধ্যেও আশা হারাচ্ছেন না তিনি। অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট দিয়ে অনুরাগীদের জানালেন, তাঁর জীবনের গল্প এখনো শেষ হয়নি।

কাজের সূত্রে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নুসরত। এতে তাঁর মেরুদণ্ডে চিড় ধরে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিমানযোগে বালি থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। পরে মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন নুসরাত। ছবিতে দেখা যায়, জানালার সামনে রাখা একটি হেলান দেওয়া হুইলচেয়ার। জানালার ওপারে দিগন্তজুড়ে সূর্যাস্তের দৃশ্য।

ছবিটির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘সারা জীবন সূর্যাস্তের পিছনে ছুটেছি, আর হঠাৎ করেই বদলে গেল আমার দেখার দৃষ্টিভঙ্গি।’ এরপরই যোগ করেন, ‘বন্ধু, এখনও অনেক কিছু বাকি!’

নুসরাতের এই বার্তায় কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁর ইতিবাচক মনোভাবের প্রকাশ ঘটেছে। জীবনের অনিশ্চয়তা ও আকস্মিক পরিবর্তনের কথা তুলে ধরার পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও যেন ফুটে উঠেছে তাঁর কথায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর