সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন কাজিপুরে অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না দুয়ারি জাল জব্দ  নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গত ১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে-আমান উল্লাহ আমন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাবেক মন্ত্রী ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদের রক্তের পথ ধরে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। পরবর্তীতে ’২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তাই গণ-অভ্যুত্থানের এই অর্জন ধরে রাখতে হবে। এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। একটি ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করা এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে কাজ করি।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখনই ঘাপটি মেরে থাকা গুপ্ত ও ফ্যাসিস্ট শক্তি একযোগে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ রক্তের বিনিময়ে যে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, সেই অধিকার কখনোই ভুলুণ্ঠিত হতে দেবে না। তিনি বলেন, ‘আমরা যে গণতন্ত্র ফিরে পেয়েছি, সেই গণতন্ত্রের অর্জন আমাদের ধরে রাখতে হবে। যেকোনো ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
আমান উল্লাহ আমান সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘৯০-এর গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকায় পুলিশের গুলিতে নিহত তৎকালীন ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের গ্রামে তার কবর জিয়ারত করতে এসে উপস্থিত জনতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এমপি, খাইরুল কবির খোকন এমপি, বিএনপি নেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, জাহিদুল ইসলাম মিষ্টার, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উল্লাপাড়া শাখার সভাপতি ওবাইদুল ইসলাম মাহবুব প্রমুখ। এর আগে আমান উল্লাহ আমান শহীদ জেহাদের কবরস্থানে ফুল দিয়ে তার বাড়ির সামানের রাস্তায় কয়েকটি গাছ রোপন করেন  এবং মিলাদ মাহফিলেও অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর