শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে মান সম্মত পাঠদান নিশ্চিত করতে হবে; ডিসি আমিনুল ইসলাম
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৪৪
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন ও ইভটিজিং বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষ রোপণ উদ্বুদ্ধ করার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২’অক্টোবর কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়ন এম মুনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ আতিকুর রহমান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ নাসরিন আক্তার, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন বৃষ্টির পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।ইভটিজিং বা যৌন হয়রানি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা জরুরি।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করে মান সম্মত পাঠদানে মনোনিবেশ করতে হবে। কোন শিক্ষার্থী ৭৫% ক্লাসে উপস্তিত না থাকলে তাকে পরবর্তী শ্রেণিতে ভর্তি করা যাবে না।তাদেরকে ক্লাসে উপস্থিতি বাড়াতে মান সম্মত পাঠদান নিশ্চিত করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।