বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৫৪ বছর হয়ে গেলে ও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি; মাহমুদুর রহমান মান্না 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগন্জ -১ আসনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কাজিপুরের মাটিতে বক্তব্যের  শুরুতেই প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে স্মরণ করেন। বক্তব্যে তিনি বলেন, আমরা কল্যাণ রাষ্ট গঠন করতে চাই,স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেল বাংলাদেশ গরীবই আছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।দরিদ্র, মধ্যবিত্ত মানুষের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ গ্ৰহনের মাধ্যমে  পরিকল্পনা বাস্তবায়ন করবো।
২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে কাজিপুর পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং গনতন্ত্র মঞ্চ জোট মনোনীত প্রার্থী সিরাজগন্জ -১ আসনের প্রার্থী সাকিব আনোয়ারের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্যে, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বনয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘জনসাধারণের প্রতিনিধিত্ব করে এমন মানুষ কে আপনারা নেতা হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন। সেক্ষেত্রে সাকিব আনোয়ার যোগ্য নেতা। ‘ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক ঐক্য সিরাজগন্জ জেলা শাখার সদস্য সচিব, মোখলেছুর রহমান সবুজ।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর