রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশমিশ ভেজানো পানির উপকারিতা

অনলাইন ডেস্ক: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

সকালের শুরুটা যদি হয় এক গ্লাস কিশমিশ ভেজানো পানি দিয়ে, তবে শরীর পায় নানা পুষ্টিগুণ। প্রাচীনকাল থেকেই কিশমিশকে শক্তিবর্ধক হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে ভেজানো কিশমিশের পানি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এক রাত ভিজিয়ে রাখা কিশমিশের পানি শরীরে দ্রুত আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট শোষণে সাহায্য করে। এতে প্রচুর ভিটামিন বি, পটাশিয়াম, ফাইবার ও প্রাকৃতিক সুগার থাকায় এটি শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবং হজমশক্তি উন্নত করে।

নিয়মিত কিশমিশ ভেজানো পানি পানে যেসব উপকার পাওয়া যায়—

লিভার পরিষ্কার করে: এটি শরীর থেকে টক্সিন দূর করে লিভারকে সক্রিয় রাখে।

হজমশক্তি বাড়ায়: ভেজানো কিশমিশের ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় ও হজমে সহায়তা করে।

রক্তশূন্যতা দূর করে: এতে থাকা উচ্চমাত্রার আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমায়: পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: অ্যান্টি-অক্সিডেন্ট ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে আরও সুরক্ষা দেয়।

ত্বক উজ্জ্বল করে: কিশমিশ ভেজানো পানির ভিটামিন ও খনিজ ত্বকের পানিশূন্যতা রোধ করে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর