বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই: র‌্যাব মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫



রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিচ্ছিন্ন ঘটনাগুলোর বিষয়ে র‌্যাবের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, “র‌্যাবের আভিযানিক দল, ১৫টি ব্যাটালিয়ন এবং গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। কোনো অপরাধকে ছোট করে দেখা হচ্ছে না, কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “যেখানে যখন যে ঘটনা ঘটছে, র‌্যাব সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে কাজ করছে যাতে আসামি বা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়।”

বুধবার( ১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এবং র‌্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এদিন সংবাদ সম্মেলনে রাজধানীর পল্টন থেকে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার ও লালবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার ৪ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারে তথ্য তুলে ধরেন র‌্যাব মুখপাত্র। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলীর প্রতি র‌্যাবের কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি।

এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের দর্পন। সমাজে যা ঘটছে, যা চলছে আপনারা সবসময় বস্তুনিষ্ঠভাবে সেগুলো তুলে ধরবেন সেই আশাবাদ ব্যক্ত করি। সবসময় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহয়োগিতা করবেন সেই আশাবাদও ব্যক্ত করি।

র‌্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা মন্ত্রণালয়ে এখনও যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এটা নিয়ে এখন পর্যায়ে নিদিষ্ট কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি। নিদিষ্ট সিদ্ধান্ত পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর