শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি

অনলাইন ডেস্ক: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছে রাজ্য সরকার।

গতকাল সোমবার তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতির ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস।

মুখ্যমন্ত্রীকে হাতে লেখা চিঠিতে অরূপ বিশ্বাস জানান, ‘মেসির কলকাতা সফর ঘিরে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি, আপনি আমার এই অনুরোধ রাখবেন।’

এ অব্যাহতির পাশাপাশি, রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি) রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই দুই আইপিএস কর্মকর্তার কাছে জবাব চাওয়া হয়েছে।

এছাড়া দায়িত্ব গাফিলতির অভিযোগে বিধাননগর পুলিশ কমিশনারের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সেই সঙ্গে রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান সচিব থেকে সরানো হয়েছে রাজেশ কুমার সিনহাকে। সল্টলেক স্টেডিয়ামের দায়িত্ব থেকে সরানো হয়েছে সিইও দেবকুমার নন্দনকে।

শনিবার ওই বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক সংস্থা ও পুলিশের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। একই সঙ্গে শুরু থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। কেননা, টিকিট কেটেও ক্রীড়াপ্রেমীরা মেসির দেখা পাননি। কিন্তু সেই পরিস্থিতিতে ওই মাঠেই, মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা গেছে ক্রীড়ামন্ত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হলে ব্যাপক শোরগোল পড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর