রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ভারতের আসাম রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৮টি হাতির মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে হোজাই জেলায় এ দুর্ঘটনা ঘটে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং বিভাগের অধীনে হোজাই এলাকার যমুনামুখ-কামপুর রেলপথে সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস একটি হাতির পালের সঙ্গে ধাক্কা খায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটটি হাতির মৃত্যু হয় এবং একটি হাতি গুরুতর আহত হয়। এ সময় দ্রুতগতির ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে স্বস্তির খবর হলো, এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।
সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালের উদ্দেশে যাচ্ছিল।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোররাতে হঠাৎ করে একটি হাতির পাল লাইনের ওপর উঠে এলে লোকো পাইলট জরুরি ব্রেক চাপেন। কিন্তু তা সত্ত্বেও ট্রেনটির সঙ্গে হাতির পালের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার ও লুমডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের অন্য কোচের খালি বার্থে সাময়িকভাবে স্থানান্তর করা হয়। পরে সাময়িক বিরতির পর সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি গুয়াহাটির উদ্দেশে যাত্রা শুরু করে।

রেল কর্তৃপক্ষ জানায়, গুয়াহাটি পৌঁছানোর পর যাত্রীদের সুবিধার্থে ট্রেনটিতে অতিরিক্ত কামরা সংযুক্ত করা হবে এবং এরপর সেটি নির্ধারিত গন্তব্যের পথে রওনা দেবে। এদিকে দুর্ঘটনার পরপরই বন বিভাগ উদ্ধার ও পুনরুদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার ফলে যমুনামুখ-কামপুর অংশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আসামের নগাঁও বিভাগের বন কর্মকর্তা সুভাষ কদম জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্ধারিত কয়েকটি ট্রেনকে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর