বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘সমালোচনাগুলো ওর মনে আঘাত ফেলেছে’

অনলাইন ডেস্ক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন—সব সময়েই চর্চায় তিনি। বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায় তা দেখিয়ে দিয়েছেন অজয় দেবগান এবং কাজলের কন্যা নিসা দেবগান। যদিও এই বাড়তি উৎসাহই নাকি মেয়ের জীবনে অশান্তির কারণ। নিজের শৈশবের ছবিই গভীর ছাপ ফেলে গিয়েছে নিসার জীবনে?

প্রায় কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা অনুসরণ করে চলেছেন নিসাকে। রাস্তায় বের হলেই ক্যামেরার ঝলকানি। সেই ছবি সামাজিক মাধ্যমে সহজেই পাওয়া যায় যা বার বার চোখে পড়ে নিসারও। ধারাবাহিকভাবে নিজের ফটোশ্যূট লক্ষ করে দেখেছেন নিসা, ত্বকের রং বদলেছে তার।

এমনকি নাকের আকারও বদলেছে। কিন্তু শৈশবে তোলা তার ছবি নিয়ে যে নিরন্তর কাটাছেঁড়া হয়েছে, সেটা গভীর প্রভাব ফেলেছিল নিসার শিশুমনে। কাজল বলেন, ‘‘লোকে ওর ছোটবেলার ছবি নিয়ে এত বাজে কথা বলেছে, যা শুনে খুব দুঃখ পেত নিসা। তখন ওর চুলের ছাঁট, পোশাক নিয়ে বাজে কথা হত। পোশাকশিল্পীর পোশাক পরে কেন ঘোরে না কিংবা সাধারণ জামা পরে ঘুরে বেড়াচ্ছে কেন, ইত্যাদি! এই সমালোচনাগুলো ওর মনে আঘাত ফেলেছে।’’

এমনিতেই নিসা আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর যা-ই করুন, অভিনয়ে আসবেন না। মেয়েকে এই বিষয়ে কোনও জোরাজুরি করবেন না বলেই জানিয়েছেন কাজল নিজেও। সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর