বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ‘তেরেনাম বাবু’ গ্রেফতার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশ ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সার্টিফিকেট সহকারী আনোয়ার হোসেন উত্তরায় বিএনপি নেতা এস এম জাহাঙ্গীরের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)–এ অনুষ্ঠিত হয়েছে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

তিনি ইসিএসএমই পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই। রবিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইএসপিআর।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সেনাপ্রধান বলেন, কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সেনাবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করছে।
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সেনানী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাঁদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য আমাদের অনুপ্রেরণা। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে কোর ভবিষ্যতেও দেশের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, বিআইআইএসএস; চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; কমান্ড্যান্ট, ইসিএসএমই; বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারবৃন্দ; ইঞ্জিনিয়ার ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর