রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সলঙ্গা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান

অনলাইন ডেস্ক: / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এমন দাবি জানিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সামরিক জান্তা সরকার বলছে, এই ভোটের মাধ্যমে দেশটির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতুন একটি যুগের সূচনা হবে। তবে ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে সংশয় রয়েছে।

রবিবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ভোটাররা ইয়াঙ্গুন ও মান্ডালয়ের মতো বড় শহরের কেন্দ্রগুলোতে ভোট দিতে আসতে শুরু করেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জান্তা প্রধান মিন অং হ্লাইং রাজধানী নেপিডোয় ভোট দিয়েছেন। পরে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। আমরা নিশ্চিত করছি যেন এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচন আয়োজন করছে সামরিক বাহিনী, আমরা আমাদের নাম কলঙ্কিত হতে দিতে পারি না।’

এছাড়া সংসদই দেশটির রাষ্ট্রপতি নির্বাচন করবে বলেও জানিয়েছেন  মিন অং হ্লাইং।

এদিকে জাতিসংঘ, কিছু পশ্চিমা দেশ ও মানবাধিকার গোষ্ঠী এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বা বিশ্বাসযোগ্যতা প্রশ্ন তুলেছেন। কেননা, জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে না।

মিয়ানমারে ২০২০ সালে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ের কয়েক মাসের মধ্যেই সেনা অভ্যুত্থান ঘটে। ক্ষমতাচ্যুত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি গ্রেফতার হন। তাকে এখনও মুক্তি দেওয়া হয়নি। এছাড়া তার রাজনৈতিক দলকেও বিলুপ্ত করা হয়েছে।।

সূত্র: রয়টার্স, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর