মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরে কোরান খতম এবং কালো ব্যাচ ধারন-দুলুর শোক

নাসিম নাটোর প্রতিনিধি : / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ নাটোরের বিএনপি নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলাইপুরে ভীড় জমতে থাকে নেতাকর্মীদের।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা এবং অর্ধনিমিত রাখা হয় জাতীয় ও দলীয় পতাকা।

আয়োজন করা হয় কোরান খতমের।সেখানে আলেম ওলামারা কোরান খতম দেয়া শুরু করেছেন। নেতাকর্মীরা সকলেই কালো ব্যাচ পরিধান করেছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন আপোষহীন নেত্রী এবং ঐক্যের প্রতীককে হারালেন এবং বিএনপি নেতাকর্মীরা হারালেন তাদের অভিভাবককে বলে মন্তব্য করেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সংবাদপত্রে পাঠানো এক বিঞ্জপ্তীতে দুলু বলেন , মহাকালের, মহাকাব্যের আপোষহীন নেত্রী, বাংলাদেশের অভিভাবক ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে নাটোরবাসীর পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপোষহীন নেতৃত্বের কারণে জাতি বার বার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতি তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানান। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ্ তাঁকে জান্নাত নসিব করুন ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর