বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনী আচরন ভঙ্গ করে মাদ্রাসায় মহিলা সমাবেশ: জামায়াত নেতাকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি মাদ্রাসায় জামায়াতে ইসলামী মহিলা সমাবেশ করায় জামায়াত নেতাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলী (৪৫) কে এ অর্থদন্ড প্রদান করা হয়। কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌছে একটি শ্রেনী কক্ষে নারী কর্মীদের নিয়ে সভার সত্যতা পাওয়ায় সংসদ নির্বাচনের প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫ এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার সুপার নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাংলাদেশ জামায়াতের ইসলামীর সমর্থকের একদল নারী মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে গিয়ে নির্বাচনীর বিভিন্ন বিষয়ে পরামর্শ ও রাজনৈতিক আলোচনা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর