শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২ খাগড়াছড়িতে পানিবন্দী মানুষের উদ্ধার ও ত্রাণে হিল আনসার-ভিডিপির নিরলস ভূমিকা সিরাজগঞ্জে দুই দিন পর যুবকের রক্তাক্ত মরদেহ লাশ উদ্ধার বছরে সাড়ে ৬ কোটি চকোলেট সাবাড় করেন এমিরেটসের যাত্রীরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সমুদ্রে ৩ দিন ভাসতে থাকা বিকল ফিশিং বোটসহ ৮ জেলেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬



সমুদ্রে টানা তিন দিন ভাসতে থাকা বিকল ফিশিং বোট ‘এমভি মায়ের দোয়া’–এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত রবিবার ( ২৮ ডিসেম্বর) সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন গোলবুনিয়া ঘাট থেকে ‘এমভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। একইদিন দুপুর ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে তিন দিন সমুদ্রে ভাসার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল বিকল ফিশিং বোটসহ ৮ জন জেলেকে উদ্ধার করে এবং বোটটির ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ শেষে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর