শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকার মাদকদ্রব্য আটক

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। এসব মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

এর আগে শুক্রবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৪৬ বোতল ভারতীয় মদ, ১৩৯ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্কতা ও দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি আমি নিজেও সরেজমিনে বিশেষ অভিযানে অংশগ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর