বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫২ ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যানচালককে বলাৎকার ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ আব্দুল আলিম ওরফে কালু (৪৯), নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দাপুলিশ (ডিবি)।

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৪টায় চারঘাট থানার চামটা গ্রামে অভিযান চালিয়ে তার বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার মোঃ আব্দুল আলিম ওরফে কালু (৪৯), সে চামটা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, চামটা গ্রামে আব্দুল আলিম ওরফে কালু ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তার বাড়ির সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারী আলিম ওরফে কালুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করাহয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর