সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপির প্রার্থীদের ৭ নির্দেশনা

অনলাইন ডেস্ক: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত ধানের শীষের প্রার্থীদের প্রচারণাসংক্রান্ত ৭ দফা নির্দেশনা দিয়েছে বিএনপি।

রবিবার (১৯ জানুয়ারি) রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আসছে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হতে যাচ্ছে। নির্বাচনি প্রচারণাকালে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপসংক্রান্ত সব বিধি-বিধান যথাযথভাবে পালনের আহ্বান জানানো হচ্ছে।

৭ নির্দেশনা হলো-
১. ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার, ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।
২. নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
৩. নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে।
৪. ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সঙ্গে কেবল তার বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।
৫. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।
৬. কোনো প্রার্থী কোনো নির্বাচনি এলাকায় ২০টির অধিক বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।
৭. নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর