বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং কৃষক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
বিএনপির অন্যতম অঙ্গসংগঠন কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলেছে। কৃষকদল মনে করে, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হলেও কৃষকরা ন্যায্য দাম ও প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা সময়ের দাবি।
এরই ধারাবাহিকতায় সংগঠনকে শক্তিশালী করতে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের উক্ত কমিটিতে মাসুদ রানাকে সভাপতি ও আশরাফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে আব্দুল মমিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়াও মোঃ সবুজ আহমেদকে সিনিয়র সহসভাপতি ও মোঃ শফিকুল ইসলাম , মোঃ আমিরুল ইসলাম, মোঃ সেলিম রেজা, মোঃ মুসলিম উদ্দিন, মোঃ আব্দুল আলিম, মোঃ দেলকুশ কে সহসভাপতি হিসেবে, ও মোঃ রন্জু আহমেদকে সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক, মাহমুদুল হাসান,মোঃ সুমন শেখ, রবিউল ইসলাম, মোঃ আছিম উদ্দন, সানোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মোঃ ফরিদ আহমেদ, এরশাদুল ইসলাম স্বপনকে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
২৮ ফেব্রুয়ারী সলঙ্গা থানা কৃষকদলের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান সাক্ষরিত কমিটি অনুমোদন দেন।