রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাত সর্দারকে পুলিশে দিলেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদকঃ / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক আন্ত জেলা ডাকাত সর্দারকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারই স্বজনরা। রবিবার (১ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাশেদুল ইসলাম ওরফে কেচু (৩৮) উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। কামারখন্দ থানার ওসি শাহিন আকন্দ বলেন, ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচু নিজ বাড়িতে থাকতেন না।

স্থানীয় লোকজন ও স্বজনরাও তার কার্যক্রমে অতিষ্ঠ ছিল। এ অবস্থায় শনিবার ভোরে তিনি বাড়িতে এলে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে আটকে রেখে ৯৯৯-এ ফোন করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। রবিবার হাসপাতাল ছাড়পত্র দিলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরো বলেন, ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচুর বিরুদ্ধে কামারখন্দসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন, দস্যুতা, অপহরণ, মাদকসহ ১৫টি মামলা বিচারাধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর