রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সাথে কথা বলতে চায়, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও আলোচনায় রাজি হয়েছেন।
তিনি বলেন, তারা কথা বলতে চায় এবং আমি রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। — এ তথ্য জানিয়েছে দ্য আটলান্টিক ম্যাগাজিন।

ট্রাম্প আরও বলেন, তাদের আরও আগে এটা করা উচিত ছিল। খুবই বাস্তবসম্মত ও সহজ বিষয়টি তারা আগে মেনে নিতে পারত। তারা অনেক দেরি করেছে।
তবে কবে এই আলোচনা হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামদ আল ‍বুসাইদিকে বলেছেন, উত্তেজনা কমাতে যে কোনো ‘গুরুতর উদ্যোগে’ তেহরান প্রস্তুত।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। শুক্রবার আল বুসাইদি ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেসি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অঞ্চলে উত্তেজনা ও আতঙ্ক বাড়াচ্ছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথাও উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর