পাকিস্তান সুপার লিগের (পিসিএল) শুরুতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে এক্সে পোস্ট দেওয়ার পর আলোচনায় এসেছিলেন নাসিম শাহ। পরে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে আসরের মধ্যে ধরনের ধাক্কা খেল লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, চোটের কারণে নাসিম শাহ আপাতত পিসিএল থেকে ছিটকে গেছেন এই পেসার। তবে ইনজুরি কাটিয়ে ২৩ বছর বয়সী এই খেলোয়াড় টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে যোগ দিতে পারেন। তবে নাসিমের চোটের বিষয়ে স্পষ্ট করেনি তারা।
উল্লেখ্য, নাসিম শাহ ছিলেন পিএসএল-এর সবচেয়ে দামী খেলোয়াড়, কারণ রাওয়ালপিন্ডিজ গত নিলামে রেকর্ড-ভাঙা ৮৬.৫ মিলিয়ন পাকিস্তানি রুপিতে (প্রায় ৩,১০,০০০ মার্কিন ডলার) তাকে দলে নিয়েছিল।
তবে টুর্নামেন্টে নাসিমের শুরুটা ছিল হতাশার। রাওয়ালপিন্ডিজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাসিম বাবর আজমের পেশোয়ার জালমির মুখোমুখি হন এবং সেখানে তিনি একটিও উইকেট নিতে পারেননি। ওই ম্যাচেই চার ওভারে ৫১ রান দেন। এরপর করাচি কিংসের বিপক্ষে নাসিম দুই ওভার ২ বলে ২৬ রানে এক উইকেট নেন।
এদিকে রাওয়ালপিন্ডিজের বোলিং আক্রমণে রয়েছেন মোহাম্মদ আমির, কোল ম্যাককঞ্চি, মোহাম্মদ আমির খান, ড্যারিল মিচেল এবং বাংলাদেশের রিশাদ হোসেন। অন্যান্য বিকল্প হিসেবে তাদের কাছে জামান খান, জালাত খান এবং ফাওয়াদ আলীও রয়েছেন।
নাসিম শাহ এর বদলে রাওয়ালপিন্ডিজ জামান খানকে বেছে নিতে পারে। এছাড়াও জামান একটি আকর্ষণীয় বিবিএল চুক্তি পেয়েছেন, কারণ পাকিস্তানের ওডিআই অধিনায়ক শাহীন আফ্রিদির বদলি হিসেবে ব্রিসবেন হিট তাকে বিবিএল ১৩-এর জন্য চুক্তিবদ্ধ করেছে।