মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানসামায় স্বাস্থ্যসম্মত মাংস বিক্রয় নিশ্চিতকরণে মতবিনিময় সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রোগবালাই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যসম্মত মাংস বিক্রয় নিশ্চিতকরণ ও গভীর রাতে খাবার দোকান খোলা রাখার বিষয় নিয়ে দিনাজপুরের খানসামায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার রায়, ইউপি চেয়ারম্যান, রেস্তোরাঁ ও মাংস ব্যবসায়ীরা।

সভায় ব্যবসায়ীদের নিয়ম মেনে দোকান পরিচালনা, রোগবালাই পরীক্ষা ও প্রাণিসম্পদ বিভাগের অনুমোদন ছাড়া পশু জবাই না করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

এসময় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সচেতনতামূলক উপস্থাপনা তুলে ধরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর