রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কবে, জানাল মাউশি গ্রেফতার ৫: গাড়িতে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে ৩০ লাখ টাকার গার্মেন্টসের কাপড় লুট দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ বিশ্বে বিরল ঘটনা: সন্তান যমজ কিন্তু বাবা আলাদা! লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষক দল নেতার মরদেহ উত্তোলন জয়পুরহাটে জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা মুক্ত গণমাধ্যম শুধু দিবস নয়, প্রতিদিনের লড়াই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী আজ যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কবার্তা ট্রাম্পের সিদ্ধান্তে নড়ে উঠল ন্যাটো, জার্মানি থেকে যাচ্ছে ৫ হাজার মার্কিন সেনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে এশিয়া–প্যাসিফিকে পৌঁছাল ইরানের বিশাল তেল ট্যাংকার

অনলাইন ডেস্ক: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
- ইরানের পতাকাবাহী একটি জ্বালানি ট্যাংকার (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) মালিকানাধীন এই বিশাল জাহাজটির নাম ‘হিউজ’। জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্যাংকারট্র্যাকারস জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।

সংস্থাটি আরও জানায়, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় ‘হিউজ’ ইরানের জলসীমায় ছিল। এর আগে গত ২০ মার্চ জাহাজটি মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে সেটির ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা এআইএস বন্ধ রাখা হয়েছিল। ফলে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙেছে। তবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অবরোধ কার্যকরভাবে কাজ করছে এবং এর ফলে ইরানের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, ইরানের বন্দরসমূহ অবরোধের কারণে দেশটি তেল রপ্তানি করতে পারছে না এবং মজুত রাখার জায়গা শেষ হয়ে গেলে তারা তেল উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। সূত্র: আল–জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর