সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
টেকনাফের শাহপরী থেকে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫১ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে প্রায় ৬ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা উদ্ধার, পরে অবমুক্ত শেরপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত মঠবাড়িয়ায় এক দিনে দুজনকে কুপিয়ে হত্যা সিংড়া গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন আগ্নেয়গিরির চূড়ায় নেমে বিশ্ব রেকর্ড গড়লেন থাই স্কাইডাইভার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মঠবাড়িয়ায় এক দিনে দুজনকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই দিনে দু’টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে ও টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে পৃথক এ হ’ত্যা’কা’ণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলঝুড়ি গ্রামের আঃ হক শরীফের ছেলে একাধিক মামলার আসামি ইউসুফ শরীফ (৩৫) ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জালাল হাওলাদারের ছেলে তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।

স্থানীয় সূত্রে জানাগেছে, ফুলঝুড়ি গ্রামে গত তিন দিন আগে একটি পিকনিক অনুষ্ঠিত হয়। ওই দিন আরাফাত পিকনিকে যাওয়ায় বাড়িতে একা থাকার সুযোগে রাতের আঁধারে বসতঘরে ঢুকে আরাফাতের স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের চেষ্টা চালায় ইউসুফ শরীফ।

বিষয়টি আরাফাত জানার পর থেকে ইউসুফকে খুঁজতে থাকে। রবিবার দুপুরে ইউসুফ তার চাচা ফজলুল হক শরীফের বাড়ির উঠান থেকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলে আরাফাত ধারালো দাও দিয়ে পিছন থেকে কো-প দিলে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপর্যপুরি কুপিয়ে ইউসুফের মৃত্যু নিশ্চিত করে আরাফাত পালিয়ে যায়।

এদিকে একই দিন উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মাজু হাওলাদার বাড়ির নিজ বসতঘর থেকে আব্দুল কাইয়ূম (৩০) নামে এক কাপড় ব্যবসায়ির লা-শ উদ্ধার করেছে পুলিশ। নি’হ’ত কাইয়ুম পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জালাল হাওলাদারের ছেলে।

জানাগেছে, কাইয়ূমের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে দুপুরে একাই ঘরে ছিলেন। এর কোন এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে কুঠার দিয়ে কু*পি’য়ে কাইয়ুমকে হ’ত্যা করে পালিয়ে যায়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে নি’হ’ত কাইয়ুম মাদকাসক্ত ছিলেন৷ তবে এই হ’ত্যা’কা’ণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, ফুলঝুড়ির ইউসুফ শরীফ হ-ত্যা’র ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরাফাতের স্ত্রী ফাতিমা বেগম (২৫) ও চাচী পারভীন বেগম (৪৫) কে আটক করা হয়েছে। তবে টিকিকাটার কাইয়ূম হত্যায় কোনো ক্লু পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর