রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সয়াধানগড়ায় মাদক বিরোধী সভা ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬



সিরাজগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া পুকুরচালা এলাকায় আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করে সূর্য তরুণ ডেভেলপমেন্ট সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

সভায় বক্তব্য রাখেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ, সয়াধানগড়া মহল্লার মুরুব্বী হাজী শাহাদত হোসেন, আব্দুল ওয়াহাব, সাবেক ব্যাংকার সোলায়মান হোসেন, কাজি সোহেল রানা ও সমিতির সহ-সভাপতি মো: রিপন প্রমুখ।

বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সমাজের সবস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে জলপাই, পেয়ারা ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর