শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সলঙ্গা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার

অনলাইন ডেস্ক: / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
-‘রইদ’ সিনেমায় ‘সাদুর বউ’ চরিত্রে নাজিফা তুষি (বাঁয়ে) ও অভিনেত্রী নাজিফা তুষি। সংগৃহীত ছবি

কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে সাফল্য পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। উৎসবটিতে একসঙ্গে তিনটি পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি।

‘রইদ’-এর ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। একই সঙ্গে সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার অর্জন করেছে।

একসঙ্গে তিনটি পুরস্কার জেতার খবরে উচ্ছ্বসিত সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন ‘রইদ’–এর সঙ্গে যুক্ত শিল্পী ও নির্মাতারা।

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্যও উৎসবটি আন্তর্জাতিক দর্শক ও নির্মাতাদের কাছে নিজেদের কাজ তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কারও পেয়েছিল।

এর আগে ‘রইদ’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

এ বছর অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও ‘রইদ’ নির্বাচিত হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির যাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে।

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে এক রহস্যময় উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর