বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিলার-কোয়েটজি

অনলাইন ডেস্ক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার এবং পেসার জেরাল্ড কোয়েটজি। চোটের কারণে পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না দুজনের। মিলার টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন।

নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মারক্রামকে বিশ্রাম দিয়ে ডেভিড মিলারকে অধিনায়ক করে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা।

তবে সফরে আসার আগে ট্রেনিংয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিলার। যে কারণে সফর শুরুর আগেই শেষ মিলারের। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন ডনোভান ফেরেইরা। কিছুদিন আগে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একমাত্র টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন ফেরেইরা। সেই ম্যাচে নামিবিয়ার কাছে ৪ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়া ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পেসার জেরাল্ড কোয়েটজি। নিজের পুরো বোলিং কোটাও পূর্ণ করতে পারেননি, করেছিলেন কেবল ১.৩ ওভার। পাকিস্তান সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই ছিলেন কোয়েটজি। তবে খেলা হচ্ছে না কোনো সিরিজেই। কোয়েটজির বদলি হিসেবে ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে ওটনেইল বার্টম্যানকে। টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়েছে ম্যাথু ব্রিটজকে এবং টনি ডি জর্জিকে।

আগামী ২৮, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর মাঠে গড়াবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন টি-টোয়েন্টি। ৪, ৬ এবং ৮ নভেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড :

টি-টোয়েন্টি :

ডনোভান ফেরেইরা (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, রেজা হেন্ড্রিকস, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজার্ড উইলিয়ামস।

ওয়ানডে :

ম্যাথু ব্রিটজকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়ন ফর্চুন, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ওটনেইল বার্টম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর