শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গার হরিনচড়ায় ‘নিউ ফুড ভিলেজ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন দুর্গাপুজার সময় বিদ্যুত বিভ্রাট হবে না বিদ্যুতমন্ত্রী টুকু হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু রাত পোহালেই শুরু হবে ষষ্ঠী পূজা; ৮৩৬ মন্ডপে বাঁজবে ঢাক ও কাঁশির শব্দ কাজিপুরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুটি  দোকানে অর্থদণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে জয়পুরহাটে উৎসবের আমেজ: মণ্ডপে মণ্ডপে ঢাকের কাঠি আর আরতির উল্লাস এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিজিবির অভিযানে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার বিদেশি কয়েন সহ আটক ২ সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়তে হবে : লিটন

অনলাইন ডেস্ক: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
-লিটন দাস / ফাইল ছবি।

ঘরের মাঠে এক ম্যাচ আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজের হারের কারণ হিসেবে তাই ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন লিটন দাস।

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন জাকের আলি অনিক থেকে শুরু করে শামীম পাটোয়ারী ও তাওহীদ হৃদয়রা।

দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর অধিনায়ক লিটন দাস বলেন, হ্যাঁ, অবশ্যই। গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তারা নিজের কাজটা ভালোভাবে করলেও আমরা জিততে পারিনি।

পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে অধিনায়ক বলেন, চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত।

তিনি বলেন, সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর