সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
ডিজিটাল ব্যাংকিং সেবায় আধুনিকায়নের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন, নিজেই ক্লাস নিলেন পুলিশ সুপার ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৯৬ জন সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোষ্ট ঘিরে চারঘাটে বিতর্ক, কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন সন্তানকে বাঁচিয়ে নিজেই গেলেন পানিতে তলিয়ে, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের পরমব্রতের পরিচালনায় কোয়েল, জানা গেল ছবির নাম! ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে  মতবিনিময়  সভা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

অনলাইন ডেস্ক: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনো তৈরি হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে বেশ কয়েকটি সিরিজ রয়েছে টাইগারদের সামনে। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আপতত এখন এসব নিয়ে চিন্তিত নন তিনি।

আশরাফুল বলেন, ‘আমাদের প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে। আমরা কীভাবে আইসিসি টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি। অবশ্যই আমাদের নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে সবগুলোতে জিততে চাইব।’

ঢাকা লিগ নিয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড কিন্তু সবকিছু প্রস্তুত করে রেখেছে-তারা মাঠ প্রস্তুত রেখেছে, আম্পায়ার প্রস্তুত রেখেছে, বল প্রস্তুত রেখেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ঐখানে কিন্তু বোর্ডের কিছু করার থাকে না।’

আশরাফুল নতুন ফরম্যাট চালুর কথা জানিয়ে বলেন, ‘আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে আটটা বিভাগ আছে, তাদের নিয়ে যদি চার দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ-এই ফরম্যাটগুলো চালু করে যে তাদের অধীনে সবকিছু হবে। তাদের অধীনে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬-১৩, এইভাবে যদি আপনি করতে পারেন তখন কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, তখন অন্তত খেলোয়াড়রা খেলার মাঠে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর