মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের খোকশাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২, থানায় অভিযোগদ সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে তালা আড্ডা ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার কৃষক জাকির

নাসিম নাটোর প্রতিনিধি : / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ধান, বরই, পেয়ারা ও ড্রাগন ফল চাষে সাফল্যের পর এবার সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন নাটোরের সিংড়া উপজেলার কৃষক জাকির হোসেন। নতুন এ তেলবীজ ফসল চাষ করে আশাবাদী হয়ে উঠেছেন তিনি।

জাকির হোসেন সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। চলতি মৌসুমে সরকারি কৃষিপ্রণোদনার সহযোগিতায় বাড়ির পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন তিনি। প্রতি বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা। খরচ বাদে প্রতি বিঘায় প্রায় ১০ হাজার টাকা লাভের আশা করছেন এই কৃষক।

সরেজমিনে দেখা যায়, জাকিরের বাড়ির পাশের জমিতে সারি সারি গাছে সূর্যমুখী ফুল ফুটে আছে। সবগুলো ফুল সূরে‌্যর দিকে মুখ করে আছে। সূরে‌্যর গতিপথের সঙ্গে সঙ্গে ফুলগুলোও যেন দিক পরিবর্তন করছে। সবুজ গাছের মাঝে হলুদ রঙের দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলে জমিটি যেন এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে। রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীরাও এক নজর দেখে মুগ্ধ হচ্ছেন।

কৃষক জাকির হোসেন জানান, সূর্যমুখীর চাষ পদ্ধতি অনেকটা সরিষার মতো হলেও এতে খরচ কিছুটা কম। এ ফসলের মেয়াদ ৯০ থেকে ১০৫ দিন। তিনি বলেন, চাষ থেকে শুরু করে দেড় বিঘা জমিতে আমার প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে। ফলনও ভালো হয়েছে।

তিনি আরও জানান, প্রতি বিঘায় প্রায় ৫ মণ ফলনের আশা করছেন। সে হিসাবে দেড় বিঘা জমিতে ৭ মণের বেশি ফলন হতে পারে। বর্তমানে বাজারে সূর্যমুখীর বীজের দাম প্রায় সাড়ে ৩ হাজার টাকা মণ। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সময়মতো ফসল ঘরে তুলতে পারলে খরচ বাদে দেড় বিঘা জমি থেকে প্রায় ১০ হাজার টাকার বেশি লাভ হবে বলে আশা করছেন তিনি। সূর্যমুখী কাটার পর একই জমিতে ধানসহ আরও দুটি ফসল চাষ করা যাবে। ভালো ফলন পেলে আগামী বছর সূর্যমুখী চাষের পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান ওই কৃষক ।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, ভোজ্য তেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরিষার পাশাপাশি সূর্যমুখী চাষেও কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ ও কৃষিপ্রণোদনা দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে সিংড়া উপজেলায় সূর্যমুখী চাষ আরও সম্প্রসারিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর