শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমার শর্তে কাজ করতে রাজি হয়েছেন পরিচালক-প্রযোজকরা: শুভশ্রী

অনলাইন ডেস্ক: / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা কাজের দাবি তুলে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর জেরে কয়েকটি ছবি হাতছাড়া হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও তার এ দাবিকে ন্যায়সংগত বলছেন কোয়েল মল্লিক ও কঙ্কনা সেন শর্মা। তবে অনেকে এটিকে ‘বাড়াবাড়ি’ বলে আখ্যায়িত করেছেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়টা নিয়ে অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন। এখানে অনেক বিষয় আছে, যা সবাইকে বুঝতে হবে। প্রথমত, মুম্বাইয়ের ইন্ডাস্ট্রির সঙ্গে টালিগঞ্জের স্টুডিওপাড়ার অনেক পার্থক্য আছে। একটা ছবি তৈরি করতে ওরা যা সুবিধা পান, এখানে আমরা কেউ তা পাই না। প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা কেউ পান না।

নিজের মা হওয়ার প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তা হলে বলব কোনো দিন কোনো সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি। সবাই জানেন, আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্ত অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক, প্রযোজকরা। আমি কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করি। তা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনো কাজ থেকে বাদ পড়েছি, এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রী অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি। এতে ‘নটী বিনোদিনী’র চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর