রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

যারা এক্স-এ কনটেন্ট নির্মাণ করেন তাদের আয়ের সুযোগ দিতে নতুন রিওয়ার্ড প্রোগ্রাম চালু করা হয়েছে। ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’ নামের এই প্রোগ্রামের আওতায় শুধুমাত্র মৌলিক লেখা, প্রতিবেদন, ছবি, ভিডিও, মিমসহ বিভিন্ন সৃজনশীল কনটেন্টের জন্য নির্মাতাদের অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের বিদ্যমান ‘রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে এক্স। ফলে নিম্নমানের বা অনুলিপি কনটেন্ট জনপ্রিয়তা পেলেও সেখান থেকে আর আয় করা যাবে না—এমনটাই স্পষ্ট করেছে প্ল্যাটফর্মটি।

এক্সের তথ্যমতে, অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় নির্মাতারা তাদের কনটেন্টের যোগ্য প্রদর্শনের ভিত্তিতে অর্থ আয় করতে পারবেন। নিজের লেখা বা প্রতিবেদন, নিজে তোলা ছবি ও ভিডিও এবং নিজে তৈরি করা মিম বা ইলাস্ট্রেশনকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করবে এক্স।

অন্যের তৈরি কনটেন্ট ব্যবহার করেও নতুন কর্মসূচির আওতায় অর্থ আয় করা সম্ভব। তবে সে ক্ষেত্রে শুধু কনটেন্ট পুনরায় প্রকাশ করলেই হবে না। এর সঙ্গে অর্থবহ মন্তব্য, বিশ্লেষণ বা নিজস্ব দৃষ্টিভঙ্গি যুক্ত করতে হবে। অন্যের ছবি বা ভিডিওতে সৃজনশীল সম্পাদনা করলেও সেটি মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে। তবে শুধু ক্যাপশন বা লেখা যুক্ত করে অন্যের কনটেন্টে কী ঘটছে, তা বর্ণনা করলে সেটি মৌলিক কনটেন্ট হিসেবে গণ্য হবে না। অর্থাৎ অন্যের কনটেন্টে কোনো উল্লেখযোগ্য নতুনত্ব বা মূল্য যোগ না হলে সেটি থেকে আয় করার সুযোগ থাকবে না।

অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামে অংশ নিতে কনটেন্ট নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। শুধু তা-ই নয়, আয়ের কর্মসূচি চালু রয়েছে এমন দেশে বসবাসের পাশাপাশি এক্সের প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস অথবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন ব্যবহার করতে হবে। ব্যবহারকারীর অন্তত ৫০০ জন ভেরিফায়েড ফলোয়ার এবং গত ৯০ দিনে যাচাই করা ব্যবহারকারীদের কাছ থেকে হোম টাইমলাইনে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে। আয়ের হিসাবেও কিছু শর্ত রেখেছে এক্স। নির্মাতার কনটেন্টের মোট ভিউয়ের ক্ষেত্রে শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া মতামতকে বিবেচনা করা হবে।

গত মার্চে রেভিনিউ শেয়ারিং বা আয় ভাগাভাগির কর্মসূচিতে পরিবর্তন এনেছিল এক্স। তখন ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের কাছ থেকে পাওয়া সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়া কিছু জনপ্রিয় অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের পর এই পরিবর্তন আনা হয়েছিল বলে ধারণা করা হয়। চলতি বছরের শুরুতে জানা যায়, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে পোস্ট করা বেশ কিছু জনপ্রিয় অ্যাকাউন্টের পরিচালকেরা আসলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না। তবে নতুন রিওয়ার্ড প্রোগ্রামে আগের মতো ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি এক্স। সূত্র: এনগ্যাজেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর