মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার উইঙ্গার রুনি

অনলাইন ডেস্ক: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
- রুনি বার্দগি। সংগৃহীত ছবি

বড় ধাক্কা খেল বার্সেলোনা। গুরুতর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তরুণ উইঙ্গার রুনি বার্দগি। তার ডান হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

মঙ্গলবার এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ২০ বছর বয়সী এই সুইডিশ ফুটবলারের আগামী কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচার করা হবে। সাধারণত এসিএল চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় ছয় মাস সময় লাগে।

সোমবার অনুশীলনের সময় চোট পান বার্দগি। চলতি দলবদলে তাকে অন্য কোনো ক্লাবে ধারে পাঠানোর পরিকল্পনা ছিল বার্সেলোনার। তবে গুরুতর এই চোটের কারণে সেই পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে।

বার্দগির জন্য চোটটি আরও হতাশার। একই ডান হাঁটুতে এটি তার দ্বিতীয় এসিএল ইনজুরি। এর আগে কোপেনহেগেনের হয়ে খেলার সময়ও একই ধরনের চোট পেয়েছিলেন তিনি। সেইবার প্রায় ১০ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

মাত্র ২০ বছর বয়সেই দুটি বড় অস্ত্রোপচারের মুখোমুখি হওয়া বার্দগির ক্যারিয়ারের জন্যও বড় চ্যালেঞ্জ। দীর্ঘ পুনর্বাসন শেষে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আগের ছন্দে ফিরতে তাকে কঠিন পথ পাড়ি দিতে হবে।

২০২৫ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন বার্দগি। অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ২৮টি ম্যাচ খেলেন তিনি। এর মধ্যে লা লিগায় ১২টি এবং চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ম্যাচ ছিল। পুরো মৌসুমে দুটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন সুইডিশ এই তরুণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর