বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯ ফোনকলে গ্রেফতার ৩ ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোছাইন শিকদার হাসপাতালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য আটক ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড সানোয়ার হোসেন সানু ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সুন্দরবনের অলংকার বাঘ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া

অনলাইন ডেস্ক: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
-ফাইল ছবি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফরাসি নাগরিক ওমর ওমসেন দিয়াবি নেতৃত্বাধীন ফিরকাতুল গুরাবা জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার সিরিয়ার সরকারি সূত্র জানিয়েছিল, চলমান অভিযানে ফরাসি চরমপন্থীদের অবস্থান করা ওই শিবিরটি পুরোপুরি ঘেরাও করা হয়েছে। ফরাসি সরকারের কাছে ওয়ারেন্টভুক্ত এ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে একটি বৃহৎ অভিযান শুরু হয়েছে। এর প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, একটি চুক্তিতে সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতা হয়েছে। এর আওতায় যুদ্ধবিরতি কার্যকর থাকবে। সেনাবাহিনী তাদের ভারী অস্ত্র প্রত্যাহার করবে এবং সরকার ওই শিবিরে প্রবেশ করতে পারবে। দিয়াবির বিরুদ্ধে অপহরণের অভিযোগে অপরাধ তদন্ত শুরু হবে।

ওমর ওমসেনকে এক কিশোরীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি সেনাদের তুর্কি সীমান্তের কাছের হারেম অঞ্চলে অবস্থিত শিবিরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ২০১৬ সালের সেপ্টেম্বরে দিয়াবিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে। তিনি ফরাসি ভাষাভাষী যোদ্ধাদের সিরিয়ায় পাঠানোর অভিযোগে অভিযুক্ত ও ফ্রান্সেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

সিরিয়ার নতুন নেতৃত্ব ক্ষমতা গ্রহণের পর থেকে আহমেদ আল-শারার সরকার অতীত ইসলামপন্থী ভাবমূর্তি ত্যাগ করে একটি মধ্যপন্থী ও বাস্তববাদী সরকার হিসেবে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছে। সূত্র: ফ্রান্স২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর