রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ
স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার যে পথ দেখালো ইরান কুমিল্লায় গ্রেফতার ২৫ কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে মুন্সীগঞ্জে ৩৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, সিসি ক্যামেরায় থাকবে নজরদারি সমালোচনা করা সহজ, যন্ত্রণা বোঝা কঠিন: কৌশানী স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের ওপর গুরুত্বারোপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের গায়িকা

অনলাইন ডেস্ক: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
-নাদা দানদাশ। ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেবাননের উদীয়মান গায়িকা নাদা দানদাশ। আকস্মিক এই দুর্ঘটনায় অকালেই থেমে গেল লেবাননের সঙ্গীতাঙ্গনে সম্ভাবনাময় এই শিল্পীর ক্যারিয়ার।

তার মৃত্যুর খবরে লেবাননের সঙ্গীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নাদা দানদাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা বিভিন্ন কনসার্ট, গানের ভিডিও এবং টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার স্মৃতি শেয়ার করছেন।

স্থানীয়দের কাছে নাদা দানদাশ ‘ওরন্তেসের কন্যা’ নামে পরিচিত ছিলেন। লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের পাশ দিয়ে প্রবাহিত ঐতিহাসিক ওরন্তেস নদীর নাম থেকেই তার এই পরিচিতি তৈরি হয়।

ঐতিহ্যবাহী আরবি সঙ্গীতের ‘তারাব’ ধারার সঙ্গে আধুনিক পপ সঙ্গীতের সমন্বয়ে নিজস্ব একটি গায়কির ধারা তৈরি করেছিলেন নাদা। ২০২৪ সালের মে মাসে এলবিসি চ্যানেলের বিনোদনমূলক অনুষ্ঠান ‘আল মাসরাহ’-এ গান পরিবেশনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ওই অনুষ্ঠানে তার গাওয়া ‘মাশওয়ার আল হায়াত’ গানটি শ্রোতা ও সঙ্গীতবোদ্ধাদের নজর কাড়ে।

এরপর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও টকশোতে নিয়মিত দেখা যেতে থাকে তাকে। ২০২৬ সালের জানুয়ারিতে আল জাদিদ টেলিভিশনের ‘সাবাহ আল ইয়াওম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারটি ছিল তার জীবনের শেষ উল্লেখযোগ্য টেলিভিশন উপস্থিতিগুলোর একটি।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর