শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
মহাকাশে নতুন ইতিহাস গড়ার পরীক্ষায় ধাক্কা খেল মাস্কের স্টারশিপ বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী? মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা আমাজনে ভয়াবহ দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে জরুরি অবস্থা জারি ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির নতুন করে আমার জন্ম হয়েছে কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’? আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করল আইসিসি অনলাইন ডেস্ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

অনলাইন ডেস্ক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
-বিদ্যা বালান। সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল। ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন ছবিতে প্রথম কিস্তির অভিনেত্রী বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনো স্পষ্ট করেননি তিনি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নারী, যৌনতা, খ্যাতি ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পান তিনি।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নিজের আগামী সিনেমার পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর প্রসঙ্গ তোলেন একতা কাপুর। তিনি জানান, দীর্ঘদিন ধরেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছিলেন। তবে এত দিন এমন কোনো গল্প খুঁজে পাননি, যা তাঁকে নতুন করে এই সিনেমার জগতে ফিরতে অনুপ্রাণিত করবে।

একতা কাপুরের ভাষ্য, অবশেষে এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান। তাঁর পরিকল্পনায় এটি অন্যতম বড় সিনেমা। প্রায় ১৫ বছর পর সিক্যুয়েলটি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তিনি।

তবে নতুন সিনেমার গল্প কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রযোজক। আগের ছবির মতো এবারও কোনো বাস্তব ব্যক্তির জীবনকাহিনি তুলে ধরা হবে কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।

প্রথম সিনেমায় বিদ্যা বালনের পাশাপাশি অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বিদ্যার অনবদ্য অভিনয় ছবিটিকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।

এবারের সিক্যুয়েলে বিদ্যা বালন ফিরবেন কি না, সেটিই এখন দর্শকদের অন্যতম বড় প্রশ্ন। একতা কাপুর জানিয়েছেন, নতুন ছবিতেও একজন মানুষের জীবনকাহিনি থাকবে। তবে সেই চরিত্রের পরিচয় কিংবা অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

ফলে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর