শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চলমান প্রকল্প শেষে ভবদহের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে-পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ভবদহ অঞ্চলের চলমান প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। আগামী অর্থবছর শেষে এই চলমান কাজ শেষ হবে।

শনিবার (২৮ নভেম্বর) যশোরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটারের নদী খননের প্রকল্পটি জুন মাস নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন, শিবসা নদীর পানির ধারাবাহিকতা ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নতুন করে খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করা হচ্ছে। এতে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এর আগে, শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় চার মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি।

সভায় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে সেচ প্রকল্পের বিভিন্ন উপযোগিতা তুলে ধরা হয়। তবে স্থানীয়রা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা এবং পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা নেওয়ার দাবি জানান।

সভা শেষে ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয়দের বক্তব্য ও সমস্যাগুলো শোনা হয়েছে এবং আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটারের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন। ব্রিফিং শেষে পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা ভবদহ এলাকা পরিদর্শনে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর