বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫ শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-১, নাশকতায় কঠোর ব্যবস্থা দুর্গাপূজায় এসআরবির কমান্ডো-বোম্ব-ড্রোন টিমের নজরদারি যমুনা সেতু পশ্চিম–এনায়েতপুর ৪৫ কিমি সড়ক সংস্কারে এক মাসে একনেকের অনুমোদন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্ত্রীর পোস্ট ঘিরে গুঞ্জন, ফের বাবা হচ্ছেন রামচরণ

অনলাইন ডেস্ক: / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
- সংগৃহীত ছবি।

ফের বাবা হতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রামচরণ, সম্প্রতি এমনই গুঞ্জন রটেছে। ক্লিন কারা কোনিডেলা নামের তার এক কন্যাসন্তান রয়েছে।

বিয়ের ১০ বছরের মাথায় প্রথমবার কন্যাসন্তানের বাবা-মা হন রামচরণ ও তার স্ত্রী উপাসনা। মেয়ের দুই বছর হতে না হতেই ফের সুখবর দিলেন এ তারকা দম্পতি।

সরাসরি না হলেও অভিনেতার স্ত্রী উপাসনা সম্প্রতি দীপাবলির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন লেখেন, এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞবোধ করছি। খুব শিগগিরই নতুন একটা শুরু করতে চলেছি।

তার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে সকলেই কানাঘুষা শুরু করছেন তাহলে কি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অভিনেতা?

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি রামচরণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে।

বলিউডে একের পর এক তারকা বাবা-মা হওয়ার খবর দিচ্ছেন। তালিকায় রয়েছেন ক্যাটরিনা-ভিকি, রাজকুমার-পত্রলেখারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর