রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে মন্দির সংস্কার করে দিলে যুবদল

নিজস্ব প্রতিবেদকঃ / ২৭২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ পৌর শহরের চরমালশা পাড়া চৌধুরীপাড়ার দীর্ঘদিনের জরাজীর্ন মন্দির সংস্কার করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা যুবদল। রবিবার দুপুরে মন্দিরের লোহার কলাপসিবল গেট, গ্রিলের জানালা ও বারান্দা মেরামত করে দেয়া হয়। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজন যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


মন্দির কমিটির সদস্য শ্রী জগদিশ চন্দ্র জানান, প্রায় ৪০ বছর পুর্বে মন্দির স্থাপন করা হয়। কিন্তু গেট, জানালা ও বারান্দা না থাকায় নানা সমস্যা দেখা যায়। কিন্তু অর্থাভাবে মেরামত করা সম্ভব হচ্ছিল না। সম্প্রতি যুবদলের নেতাকর্মীরা মন্দির পরিদর্শনে আসলে বিষয়টি অবহিত করা হয়। পরে জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ মন্দিরের কলাপসিবল গেট, লোহার জানালা ও বারান্দা মেরামত করে দেন। তিনি যুবদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন মন্দিরটি সুরক্ষিত থাকবে।

জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ জানান, পরিদর্শনের সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের মন্দিরের জরাজীর্নের বিষয়টি তুলে ধরে দেন। পরে বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে অবগত করা হয়। তার নির্দেশনা মোতাবেক যুবদলের অর্থায়নে মন্দিরটি সংস্কার করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, ওই এলাকার ৫শতাধিক পরিবারকে পুনর্বাসনের দাবী করেছে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইকবাল হাসান মাহমুদ টুকুর সহায়তায় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহন করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর